এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় আগৈলঝাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘জুলাই-আগস্ট ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত হয় ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামের এই কর্মসূচি। এতে জাতীয় সংগীত পরিবেশন, এক মিনিট নীরবতা পালন এবং মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।
কর্মসূচির শুরুতে শহীদ মিনারে প্রদীপ জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর একটি শান্তিপূর্ণ শোভাযাত্রা উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। কর্মসূচির নেতৃত্ব দেন আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম (সাহেদ)। তিনি বলেন, “গত পনেরো বছর ধরে বাংলাদেশে যে ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছিল, তার বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদলসহ দেশের তরুণ সমাজ প্রতিবাদ গড়ে তোলে। তরুণরাই ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ঘটিয়েছে— ইতিহাসে এর মূল্য থাকবে।”
এ সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এসেন্ট রায়। তিনি বলেন, “শহীদদের আত্মত্যাগ আমাদের সংগ্রামের প্রেরণা হয়ে থাকবে। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থেকেই সংগ্রাম চালিয়ে যাবে।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাকিল ফকির, গৈলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান ইসলাম, রাজিহার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব, বাকাল ইউনিয়নের সভাপতি হৃদয় হাসান বাবু, ছাত্রনেতা মো. খাইরুল ইসলাম, মেহেদী হাসান, সদস্য তানভীর আহমেদ, কলেজ ছাত্রনেতা সজল ফকিরসহ উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
শেষে মোমবাতির আলোয় শহীদ মিনার প্রাঙ্গণ আলোকিত হয়ে ওঠে স্মৃতি, শ্রদ্ধা ও অঙ্গীকারে।
মার্চ ১২, ২০২৫
সেপ্টেম্বর ২৪, ২০২৫
ফেব্রু ১৯, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নওগাঁ | ৫ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ৫ জুন, ২০২৬
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।