এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে ইয়াবাসহ রেজাউল করিম নামে এক ব্যক্তিকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (২ আগস্ট) সকালে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের দর্শনার্থী তল্লাশি চৌকিতে (আরপি চেকপোস্ট) এই ঘটনা ঘটে। আটক রেজাউল করিম গাজীপুর জেলার শ্রীপুর থানার বেলতলী গ্রামের মৃত নজরুল ইসলাম নজুর ছেলে।
কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে নিয়ম অনুযায়ী কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন রেজাউল। সাধারণ দর্শনার্থীদের মতো আরপি চেকপোস্টে প্রবেশের সময় তার আচার-আচরণ সন্দেহজনক মনে হলে দায়িত্বরত কারারক্ষীরা তার দেহ তল্লাশি করেন। এসময় তার শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, কারাফটকে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধারের পর রেজাউল করিমকে আটক করে থানায় খবর দেয় কারা কর্তৃপক্ষ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ফেব্রু ৫, ২০২৫
নভেম্বর ১৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।