এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে চমৎকার পারফরম্যান্স উপহার দেওয়া অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়াকে ঘিরে তৈরি হয়েছে দলবদলের নতুন নাটকীয়তা। চিলির ঐতিহ্যবাহী ক্লাব ‘কোলো-কোলো’ আনুষ্ঠানিকভাবে তার যোগ দেওয়ার ঘোষণা দিলেও এখনো দেশটিতে পৌঁছাননি তিনি। এর মধ্যেই মরক্কোর ক্লাব ‘আরএস বারকানে’র আকর্ষণীয় প্রস্তাবে অনিশ্চিত হয়ে পড়েছে তার চিলি যাত্রা।
পর্তুগিজ দ্বিতীয় বিভাগের ক্লাব জিডি শাভেসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ৪০ বছর বয়সী ভোজিনিয়া বর্তমানে ‘ফ্রি এজেন্ট’ বা চুক্তি মুক্ত ফুটবলার। চুক্তি অনুযায়ী, গত ৩০ জুলাই চিলিতে পৌঁছে কোলো-কোলোর সঙ্গে চুক্তি সই করার কথা ছিল তার। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্ধারিত সময়ে সেখানে যাননি এই তারকা গোলরক্ষক।
আনুষ্ঠানিক সই না হওয়ার এই সুযোগটিকেই কাজে লাগাতে চাইছে মরক্কোর ক্লাব আরএস বারকানে। তারা ইতিমধ্যেই ভোজিনিয়াকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে।
এই দলবদলে বড় অনুঘটক হিসেবে কাজ করতে পারেন আরএস বারকানের বর্তমান কোচ বুবিস্তা। সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপে তার অধীনেই কেপ ভার্দের হয়ে মূল একাদশে খেলেছেন ভোজিনিয়া। জাতীয় দলের সাবেক এই কোচের সঙ্গে ভোজিনিয়ার সম্পর্ক বেশ ভালো। ফলে চিলির কোলো-কোলোর পরিবর্তে মরক্কোর ক্লাবটিকেই তিনি নতুন ঠিকানা হিসেবে বেছে নিতে পারেন বলে গুঞ্জন জোরালো হচ্ছে।
বিশ্বকাপে কেপ ভার্দের গোলপোস্টের নিচে এক প্রকার দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ভোজিনিয়া। বিশেষ করে লিওনেল মেসির জোরালো ফ্রি-কিক অসাধারণ দক্ষতায় রুখে দেওয়াসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সেভ করে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেন তিনি। বিশ্বকাপের সেই চোখধাঁধানো পারফরম্যান্সের পরই তাকে পেতে মরিয়া হয়ে ওঠে কোলো-কোলো।
চিলির ক্লাবটি প্রায় এক সপ্তাহ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভোজিনিয়াকে স্বাগত জানিয়ে আনুষ্ঠানিকভাবে পোস্ট করলেও পরিস্থিতি এখন ভিন্ন। কোলো-কোলো কর্তৃপক্ষ এখনো চুক্তি নিয়ে আশাবাদী থাকলেও, ভোজিনিয়া স্বশরীরে চিলিতে পৌঁছে চুক্তিপত্রে স্বাক্ষর না করা পর্যন্ত এই দলবদল ঘিরে অনিশ্চয়তার মেঘ কাটছে না।
জুন ২২, ২০২৬
জুন ২৩, ২০২৬
জুন ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।