এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ, সঠিক পরিমাপ যাচাই ও ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার (৩ নভেম্বর) সদর উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে নানা অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয় ফরিদপুর, জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত একটি যৌথ টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাখুণ্ডা এলাকায় অবস্থিত ‘মিনিবাস ফিলিং স্টেশন’-এ ট্যাংকলরির ক্যালিব্রেশন সনদ না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর লালখাঁর মোড় এলাকার ‘রিজিক ড্রিংকিং ওয়াটার’ প্রতিষ্ঠানে প্যাকেজড ড্রিংকিং ওয়াটারের সিএম লাইসেন্স বিষয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য দেওয়ায় ‘বিএসটিআই আইন-২০১৮’ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া কাফুরা মুন্সীবাজার এলাকার ‘আল বারাকাহ অ্যান্ড কোং’ প্রতিষ্ঠানে রান্নার গ্যাস সিলিন্ডার ক্রয়-বিক্রয়ের রশিদ বা ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, অভিযানকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের কাফুরা এলাকার ‘ইউনাইটেড ফিলিং স্টেশন’-এর সবকটি ডিসপেন্সিং ইউনিটে জ্বালানি তেলের পরিমাপ পরীক্ষা করা হলে তা সঠিক পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক (মেট্রোলজি) মো. খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস এম সোহরাব হোসেন।
ভোক্তাদের স্বার্থরক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই কর্তৃপক্ষ।
ডিসেম্বর ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৩ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৩ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।