এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওড়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন কালামৃধা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বেপারী। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের সার্বিক অবস্থা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সরদার মো. ইকরাম আলী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ইব্রাহিম খলিল, অভিভাবক সদস্য মনিরুজ্জামান আকন, বিশিষ্ট সমাজসেবক দাদন মীর এবং যুবদল নেতা নাহিদ হাওলাদার।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক নরোত্তম সরকার, নওসুরুজ্জামান মোল্লা, শাহাবুদ্দিন, আসমা আক্তার, ফাহিমা বেগম ও ফরহাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে নবগঠিত সভাপতি জাহাঙ্গীর বেপারী বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সেই সঙ্গে তিনি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খানের প্রতি বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আগস্ট ১০, ২০২৬
ডিসেম্বর ১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।