এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব বাছাইয়ের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকাল ৫টায় সালথা উপজেলা ছাত্রদলের উদ্যোগে মাঝারদিয়া ইউনিয়নের কাগদী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে আগ্রহী প্রার্থীদের হাতে মনোনয়ন ফরম তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হবি, সালথা উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ,সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদ রাকিব, আরিয়ান ইসলাম হৃদয়, রাজিব হোসেন, সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর, প্রচার সম্পাদক সালমান মুন্সি সহ মাঝারদিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দসহ মাঝারদিয়া ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, ছাত্রদল একটি গণতান্ত্রিক সংগঠন। ত্যাগী, মেধাবী ও সাংগঠনিকভাবে সক্রিয় কর্মীদের নেতৃত্বে আনতেই স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দলের আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
নেতৃবৃন্দ আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা নেওয়ার পর যাচাই-বাছাই শেষে সাংগঠনিক নিয়ম অনুযায়ী নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। তারা আশা প্রকাশ করেন, এই প্রক্রিয়ার মাধ্যমে সোনাপুর ইউনিয়ন ছাত্রদল দক্ষ, গ্রহণযোগ্য, কর্মীবান্ধব ও ত্যাগী নেতৃত্ব পাবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর হবে।
এপ্রিল ৩, ২০২৫
সেপ্টেম্বর ৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।