এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিনকে সন্ত্রাসবিরোধী আইনের নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৭ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।
আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা একটি মামলায় (মামলা নম্বর ৩৮) অধ্যাপক জামাল উদ্দিনকে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) জন্য আবেদন করে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৮ মে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী, অর্থদাতা ও মদদদাতারা রাজধানীর গুলিস্তান, বায়তুল মোকাররম ও এর আশপাশের এলাকায় নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে জড়ো হন।
ওই সময় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের বিপরীতে হোটেল ইম্পেরিয়ালের সামনে অভিযান চালিয়ে পুলিশ কয়েকজনকে আটক করে। তখন অজ্ঞাতপরিচয় প্রায় ১৪০ থেকে ১৫০ জন পালিয়ে যান। এ ঘটনায় পরদিন ১৯ মে পল্টন থানায় মামলা দায়ের করা হয়।
আদালতে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, মামলার তদন্তে অধ্যাপক জামাল উদ্দিনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড সমর্থন, সদস্যপদ গ্রহণ এবং নাশকতার ষড়যন্ত্রে জড়িত থাকার পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া ঢাকার বিভিন্ন সরকারবিরোধী মিছিল-সমাবেশে তাঁর নেতৃত্ব দেওয়ার তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া গেছে বলেও আবেদনে উল্লেখ করে পুলিশ।
উল্লেখ্য, সন্ত্রাসবিরোধী আইনের অপর একটি মামলায় গ্রেপ্তার হয়ে অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন গত ১১ মার্চ থেকেই কারাগারে রয়েছেন। পল্টন থানার মামলায় পুলিশের আবেদনের ওপর শুনানি শেষে আদালত তাঁকে নতুন করে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মে ১৫, ২০২৬
আগস্ট ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।