এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার সাভার ও আশুলিয়ায় পোশাক খাতের চলমান শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে। আন্দোলন চলাকালে বিক্ষুব্ধদের হামলায় শিল্প পুলিশ ও ঢাকা জেলা পুলিশের অন্তত সাতটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে; যার মধ্যে একটি গাড়ি সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। এসব সংঘর্ষে সাভার মডেল থানার ওসিসহ পুলিশের প্রায় অর্ধশত সদস্য গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, সাভার ও আশুলিয়া এলাকায় ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি চলাকালে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ ও শিল্প পুলিশ সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।
চলমান এই আন্দোলন ও সংঘাতের বিভিন্ন পর্যায়ে বিক্ষুব্ধদের হামলায় শিল্প পুলিশের ৫টি এবং ঢাকা জেলা পুলিশের ২টিসহ মোট ৭টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি গাড়ি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। দফায় দফায় চলা এই সংঘর্ষে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলমসহ শিল্প পুলিশ ও ঢাকা জেলা পুলিশের প্রায় ৫০ জন সদস্য গুরুতর আহত হন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৯ অক্টোবর থেকে শুরু হওয়া এই অস্থিরতার ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় মোট ১৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ৫ জন শ্রমিক ফেডারেশন নেতাসহ মোট ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে পুলিশ আরও স্পষ্ট করে জানায়, ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনরত সাধারণ শ্রমিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং যারা আন্দোলনের সুযোগ নিয়ে পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মতো সহিংসতা চালিয়েছে, তাদের সুনির্দিষ্ট ভিডিও ফুটেজ ও প্রমাণের ভিত্তিতে আইনের আওতায় আনা হচ্ছে। এ ছাড়া এই সহিংসতার পেছনে থাকা উসকানিদাতা ও অর্থায়নকারীদের চিহ্নিত করতে পুলিশের নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে।
সেপ্টেম্বর ১৪, ২০২৬
আগস্ট ২৯, ২০২৬
অক্টোবর ১১, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ২১ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২১ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২১ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।