নগরকান্দায় ‘কন্যা সাহসিকা’ ওয়াশ ব্লক উদ্বোধন করলেন জেলা প্রশাসক 

মিজানুর রহমান/এহসানুল হক
২৯ ডিসেম্বর, ২০২৪ ৩:২৭ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় ‘কন্যা সাহসিকা’ ওয়াশ ব্লক উদ্বোধন করলেন জেলা প্রশাসক 

ফরিদপুরের নগরকান্দার সরকারি মহেন্দ্র নারায়ণ  একাডেমি এবং শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে  ‘কন্যা সাহসিকা’ নামে নবনির্মিত আধুনিক ওয়াশ ব্লক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা। 

রবিবার  (২৯ ডিসেম্বর ) দুপুরে  মহেন্দ্র নারায়ণ একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা। 
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মাসুম বিল্লাহ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মো. সফর আলী, সরকারি এম এন একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম সাইয়াদুর রহমান বাবলু,শহীদ মুক্তি যোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া,নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ ,সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন প্রমুখ ।

প্রধান অতিথির বক্তব্য ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা বলেন, বয়ঃসন্ধিকালে আমাদের কন্যা কিশোরীরা যখন স্কুলে আসে, তখন মাসের একটি বিশেষ সময় স্কুলে এসে তারা বিব্রতবোধ করে। এ সময়টাতে ওরা যাতে সুস্থ ও সুন্দরভাবে অতিবাহিত করতে পারে সেজন্য আমরা একটি ওয়াশ ব্লক নির্মাণ করেছি। এর নাম দেওয়া হয়েছে ‘কন্যা সাহসিকা’। ওয়াশ ব্লকের পাশেই একটি বিশ্রামাগার, রিডিং রুম,  হাত-মুখ ধোয়ার ব্যবস্থা ও টয়লেটও রয়েছে।

কিশোরীদের জন্য যেসব জিনিসগুলো প্রয়োজন আমরা সব ব্যবস্থা করে দিয়েছি।

এসময় শিক্ষার্থীরা বলেন, আগে স্কুলে এ ধরনের ব্যবস্থা ছিল না। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ও মনোরম পরিবেশের ওয়াশ ব্লক পেয়ে আমরা খুশি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।