এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নিহত নয়ন ফকির
প্রবাসের মাটিতে পারিবারিক কলহের জেরে এক মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতালির লেচ্চে শহরে আপন বড় ভাইয়ের হাতে প্রাণ হারিয়েছেন ছোট ভাই। অভিযুক্ত বড় ভাই হত্যার পর ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশে থাকা পরিবারের সদস্যদের ছোট ভাইয়ের রক্তাক্ত নিথর দেহ দেখিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
নিহত যুবকের নাম নয়ন ফকির। অভিযুক্ত বড় ভাইয়ের নাম হুমায়ুন ফকির। তারা দুজনেই মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার সোনারং এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টার দিকে লেচ্চে শহরে বসবাসরত এই দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনার বশবর্তী হয়ে বড় ভাই হুমায়ুন ফকির ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়নকে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের অভিযোগ, নয়নকে হত্যার পর হুমায়ুন ফকির ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। ভিডিওতে তিনি নয়নের রক্তাক্ত দেহ দেখিয়ে নিজেই হত্যার কথা স্বীকার করেন। প্রবাস থেকে এমন বীভৎস দৃশ্য দেখে দেশের বাড়িতে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এলাকায় নেমে আসে শোকের ছায়া।
ঘটনার খবর পেয়ে ইতালির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয় কমিউনিটি নেতারা নয়নের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।