এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নেত্রকোনার মোহনগঞ্জ থানায় বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং সামাজিক অপরাধ নির্মূলে এক ব্যতিক্রমী ও জনবান্ধব উদ্যোগ গ্রহণ করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন। শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার দৌলতপুর গোরস্থান জামে মসজিদে স্থানীয় মুসল্লীদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন তিনি।
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. হাফিজুল ইসলাম হারুন অত্যন্ত সাবলীল ও আন্তরিকভাবে বর্তমান সময়ের বিভিন্ন সামাজিক ব্যাধি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, "পুলিশ এবং জনতা মিলেমিশে কাজ করলে সমাজ থেকে মাদক, জুয়া, বাল্যবিবাহ ও কিশোর গ্যাংয়ের মতো অভিশাপ দূর করা সম্ভব।" বিশেষ করে ইভটিজিং ও আত্মহত্যার প্রবণতা রোধে তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল ও সচেতন হওয়ার পরামর্শ দেন।
জমিজমা সংক্রান্ত বিরোধের কথা উল্লেখ করে তিনি মুসল্লীদের উদ্দেশ্যে বলেন, "কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। যেকোনো সমস্যায় পুলিশের দ্বারস্থ হোন, আমরা আপনাদের সেবা দিতে সদা প্রস্তুত।"
বর্তমান বোরো ধান কাটার মৌসুমে হাওরাঞ্চলের কৃষকদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন ওসি। কৃষকরা যেন নির্বিঘ্নে তাদের কষ্টার্জিত সোনালী ফসল ঘরে তুলতে পারেন, সে জন্য তিনি পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেন। জুমার খুতবা শেষে দেশ ও জাতির কল্যাণে এবং কৃষকদের সফলতার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি অনুরোধ জানান।
একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার এমন সাধারণ ও বিনয়ী আচরণে মুগ্ধ হয়েছেন এলাকাবাসী। মসজিদের ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ওসির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, পুলিশের এই জনবান্ধব প্রচারণার ফলে অপরাধ দমনে সাধারণ মানুষ আরও উৎসাহিত হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা পুলিশকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।