পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
৫ নভেম্বর, ২০২৬ ৫:৩২ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত

‘আত্মশুদ্ধির পথে বলীয়ান, ন্যায়ের পথে দৃঢ় প্রত্যয়, আদর্শবান যুবকরা জাগলেই সত্যের হবে জয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় শহরের কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ সাইদুল ইসলাম সাঈদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ আল-আমিন। 

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মাদ আল-আমিন বলেন, "যুবসমাজই যেকোনো জাতির মেরুদণ্ড ও পরিবর্তনের মূল চালিকাশক্তি। আজকের যুবসমাজকে আত্মশুদ্ধি অর্জন ও ন্যায়ের পথে অবিচল থেকে ইসলামী আদর্শে উজ্জীবিত হতে হবে। দেশ ও মানবতার কল্যাণে যুবকদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার, সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান, ইসলামী যুব আন্দোলন পিরোজপুর জেলার উপদেষ্টা মুহাম্মাদ আলাউদ্দীন শেখ ও মাওলানা মুহা. সুলায়মান মিয়া। 

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন পিরোজপুর জেলার সভাপতি মুহাম্মাদ আব্দুল মান্নান এবং ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলাম আকনসহ জেলা ও বিভিন্ন উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মী। 

সম্মেলনে বক্তারা সামাজিক অবক্ষয় রোধ এবং একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।