এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (আরআইসি)-এর উদ্যোগে বাস্তবায়িত ‘আইএসআইজিওপি’ শীর্ষক প্রকল্পের সমাপনী সভা (প্রজেক্ট এক্সিট মিটিং) অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় পিরোজপুর সদরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএমজেড), হেল্পএজ জার্মানি (এইচএডি) এবং অ্যাকশন ডয়েচল্যান্ড হিলফটের আর্থিক সহায়তায় ‘ইমপ্রুভড ইনকাম সিকিউরিটি থ্রু স্ট্রেনথেনড ইন্টারজেনারেশনাল গ্রুপস ফর ওল্ডার পিপল ইন বাংলাদেশ (আইএসআইজিওপি)’ শীর্ষক প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করে আরআইসি।
সংস্থাটির প্রবীণ কল্যাণ কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মো. ফারুক রহমানের সভাপতিত্বে এবং প্রকল্প সমন্বয়কারী মইনুল আহসান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ এবং পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন শুকুর।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর জেলা সাধারণ সম্পাদক শাহআলম শেখ, জেলা মহিলা পরিষদের সভাপতি খালেদা আক্তার হেনা, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. জাহিদুল ইসলাম, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. আসাদুজ্জামান সুমন, ইউপি সদস্য নারগিস জাহান চয়ন এবং স্থানীয় আন্তঃপ্রজন্ম ক্লাবের নেতৃবৃন্দ।
সভায় প্রকল্পের বিগত দিনের কার্যক্রম, অর্জন এবং প্রবীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক নিরাপত্তায় আন্তঃপ্রজন্ম ক্লাবের কার্যকর ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করা হয়। বক্তারা বলেন, এ প্রকল্পের মাধ্যমে এলাকার প্রবীণরা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজে মর্যাদাপূর্ণ জীবনের সুযোগ পেয়েছেন।
বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, প্রকল্পটির মেয়াদ শেষ হলেও আন্তঃপ্রজন্ম ক্লাবের নেতৃবৃন্দ তাঁদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগাবেন। ক্লাবের নেতারা বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং গণমাধ্যমসহ সামাজিক নানা সংগঠনের সাথে সুদৃঢ় নেটওয়ার্ক গড়ে তুলে প্রবীণদের কল্যাণে ভবিষ্যৎ কার্যক্রম এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত সমাপনী অনুষ্ঠানে আরআইসি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রকল্পের সুবিধাভোগী প্রবীণ নারী-পুরুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।