এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কলা ও সংস্কৃতি বিভাগে সমাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন ফরিদপুরের তরুণ সংস্কৃতিকর্মী নীরব ইমতিয়াজ শান্ত। এক জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিল্প-সংস্কৃতির বিকাশ ও সামাজিক দায়বদ্ধতায় তরুণদের উদ্বুদ্ধ করতে এ সম্মাননা প্রদান করা হয়।
এদিকে নীরব ইমতিয়াজ শান্তর এই জাতীয় পর্যায়ের সাফল্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনে। তাঁর এই অর্জনে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সর্বস্তরের সংস্কৃতিপ্রেমী মানুষ আন্তরিক অভিনন্দন ও গর্ব প্রকাশ করেছেন।
স্থানীয় সংস্কৃতিকর্মীদের মতে, এই অর্জন কেবল শান্তর ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো ফরিদপুরের সংস্কৃতির জন্য এক অনন্য স্বীকৃতি। তরুণ প্রজন্মের এই প্রতিনিধি ভবিষ্যতে জেলার সাংস্কৃতিক ঐতিহ্যকে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে আরও উজ্জ্বল করবেন বলে ফরিদপুরবাসী প্রত্যাশা করছেন।
এপ্রিল ২৪, ২০২৫
জুলাই ২৩, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
বিনোদন | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।