এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ে তাকে ডেকে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এর আগে শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ ঘটনাকে প্রবাসীদের জন্য একটি ‘বড় শিক্ষা’ বলে উল্লেখ করেন। তিনি জানান, দুই বাংলাদেশির সর্বোচ্চ শাস্তির কারণ আনুষ্ঠানিকভাবে জানতে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। সৌদি সরকারের পক্ষ থেকে জবাব পাওয়ার পরই মরদেহ দেশে ফিরিয়ে আনাসহ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদি আরবের বিচারব্যবস্থা নিজস্ব আইনি কাঠামো অনুযায়ী দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। প্রবাসীরা কষ্টার্জিত অর্থ উপার্জনের জন্য বিদেশে যান। তাই যে দেশে তারা অবস্থান করবেন, সেই দেশের আইনকানুন যথাযথভাবে মেনে চলা তাদের দায়িত্ব। বিদেশের মাটিতে কোনো আইনের গুরুতর ব্যত্যয় ঘটলে তখন রাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ কিছু করার সুযোগ থাকে না।’ তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে যেমন কোনো বিদেশি নাগরিক অপরাধ করলে স্থানীয় আইন অনুযায়ী বিচার হয়, তেমনি সৌদি আরবেও তাদের নিজস্ব আইন কার্যকর হয়েছে।
মৃত্যুদণ্ডের কারণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনের শ্রম উইং সূত্রে জানা গেছে, ওই দুই বাংলাদেশি মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে (ব্যভিচার) লিপ্ত ছিলেন। সৌদি আইনে এটি অত্যন্ত গর্হিত অপরাধ হিসেবে গণ্য হওয়ায় স্থানীয় আদালত তাদের বিরুদ্ধে এই সর্বোচ্চ শাস্তির আদেশ দেন।
এ ধরনের ঘটনাকে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে বিদেশে কর্মরত সকল বাংলাদেশিকে স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি।
মার্চ ২৬, ২০২৫
জুন ২৪, ২০২৬
মে ২২, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।