এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের জিয়ানগর (ইন্দুরকানী) উপজেলার ঘোষেরহাট বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মনির শিকদার নামের এক ব্যবসায়ীর একটি খাবার হোটেল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আগুনে পাশের একটি ওষুধের দোকান ও একটি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত হোটেল মালিক।
শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয় বাসিন্দা মাকিদ সিকদার জানান, গভীর রাতে মনির শিকদারের হোটেল থেকে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো হোটেলটি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আগুনের তীব্রতায় পাশের একটি ওষুধের দোকান ও একটি বসতবাড়িও আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত হোটেল মালিক মনির শিকদার কান্নাবিজড়িত কণ্ঠে বলেন, "আগুনে আমার উপার্জনের একমাত্র সম্বল হোটেলটি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।" তিনি এটিকে সাধারণ কোনো দুর্ঘটনা নয় উল্লেখ করে পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানান।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি দল। জিয়ানগর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান শরীফ জানান, রাত ২টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাত্র তিন মিনিটের মধ্যে (রাত ২টা ৪৮ মিনিট) ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আশেপাশের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব হলেও আগুনের সূত্রপাত হওয়া হোটেলটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি; তদন্ত সাপেক্ষে তা জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মাসুদ সাঈদী। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দেন এবং সাধ্য অনুযায়ী সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রশাসনের প্রতি নির্দেশ দেন তিনি। একই সাথে বাজারে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সকল ব্যবসায়ীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।
এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ। উপজেলা বিএনপির পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার এবং যথাসম্ভব সহায়তার আশ্বাস দেওয়া হয়।
গভীর রাতে বাজারের এমন অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ঘটনার পেছনে কোনো নাশকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে প্রশাসনের কাছে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বাজার ব্যবসায়ীরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।