এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়টি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর সেই স্থানটিকে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার সকালে নগরের কুমারপাড়ায় অবস্থিত ওই পরিত্যক্ত স্থানে সংগঠনটির জেলা আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজুর নেতৃত্বে নেতাকর্মীরা একটি ব্যানার টাঙিয়ে দেন।
ব্যানারটিতে লেখা রয়েছে— ‘মুজিব পাবলিক টয়লেট। সম্পূর্ণ বিনামূল্যে ১৭ বছরের ক্ষোভ ঝাড়ুন। সৌজন্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী।’
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের দিন রাজশাহী মহানগর আওয়ামী লীগের এই কার্যালয়টি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছিল বিক্ষুব্ধ জনতা। পরবর্তীতে গত ১৯ ডিসেম্বর শরীফ ওসমান হাদী নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা ভবনটির অবশিষ্ট অংশও ধ্বংস করে দেয়। ফলে স্থানটি এখন পুরোপুরি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এর আগে গত শুক্রবার রাতে অজ্ঞাতনামা কেউ সেখানে একটি ব্যানার টাঙিয়েছিল। তবে পরের দিনই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সেই ব্যানারটি ছিঁড়ে আগুনে পুড়িয়ে ফেলে। এরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সেখানে নতুন করে এই ব্যানারটি টাঙানো হলো।
এই উদ্যোগের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলার আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে পুনরায় প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছে। আমরা কোনোভাবেই তাদের সেই সুযোগ দেব না।’
আন্দোলনকারীদের এমন কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জুন ১৮, ২০২৫
মে ১৩, ২০২৫
এপ্রিল ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৩ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৩ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।