এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের ধনী-গরীবের ক্রমবর্ধমান বৈষম্য কমিয়ে একটি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের মাঝে আর্থিক সহায়তা এবং ঈদ উপহার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইশরাক হোসেন বলেন, ‘দেশের সম্পদের বড় একটি অংশ মুষ্টিমেয় কিছু মানুষের হাতে কুক্ষিগত হয়ে আছে। এই বৈষম্য নিরসন করে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কেউ দারিদ্র্যসীমার নিচে থাকবে না, কেউ অনাহারে দিনাতিপাত করবে না এবং অন্ন, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থানের অভাবে কাউকে কষ্ট পেতে হবে না।’
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন এবং যারা আহত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই আজকের এই আয়োজন। একইসঙ্গে দল ও দলের পক্ষ থেকে ঈদের উপহার পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
শহীদ ও আহতদের পুনর্বাসনে সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ গঠন করা হয়েছে। এই অধিদপ্তরের মাধ্যমে শহীদদের গেজেটভুক্ত করা, তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ও ভাতার ব্যবস্থা করা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার কাজ চলমান রয়েছে।
দীর্ঘ ১৭ বছরের দীর্ঘ লড়াই-সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, ‘গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা আমাদের সরকারের প্রধান দায়িত্ব। শহীদ পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানাব—শোককে শক্তিতে রূপান্তর করে দেশ গঠনের কাজে আপনারা এগিয়ে আসুন। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার বদ্ধপরিকর।’
বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক আরিফুর রহমান তুষার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহফুজুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ভারত | ৩ জুন, ২০২৬
ক্রিকেট | ৩ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩ জুন, ২০২৬
ফরিদপুর | ৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।