এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চর মাধবদিয়া ইউনিয়নের আফজাল মন্ডলের হাট এলাকায় মাদক ও জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে সৃষ্ট বিরোধে দুই পক্ষের সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে সংঘটিত এ ঘটনায় গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার জিয়া মন্ডল (৪৫) ও ইকবাল (৪০)-এর মধ্যে পূর্বশত্রুতা চলছিল। বুধবার রাতে মাদক ও জুয়ার টাকা লেনদেন নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় জিয়া মন্ডল তার সহযোগীদের নিয়ে ধারালো অস্ত্র দিয়ে ইকবালকে কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ইকবালের গলা, হাত ও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ইকবালকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এদিকে, ইকবালের ওপর হামলার পরপরই তার লোকজন পাল্টা আক্রমণ করে জিয়া মন্ডলকে আটক করে মারধর করে। এতে জিয়ার হাত ও পা ভেঙে গেছে বলে জানা গেছে। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের কড়া পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৯ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ১৯ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ১৯ জুলাই, ২০২৬
বান্দরবান | ১৯ জুলাই, ২০২৬
ফুটবল | ১৯ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।