এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
একাদশ শ্রেণিতে অনলাইনে নিশ্চায়ন সম্পন্ন করা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম দ্রুত শেষ করতে দেশের সব কলেজকে জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী **২৬ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে** নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে এ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব কলেজের অধ্যক্ষকে এ নির্দেশনা পাঠানো হয়।
চিঠিতে প্রদত্ত নির্দেশনাসমূহ:
অনলাইনে ভর্তি নিশ্চিতকরণ: ভর্তি সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে প্রতিটি কলেজকে তাদের নিজস্ব ইআইআইএন (EIIN) ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী যাবতীয় কাগজপত্র যাচাই করে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন (অ্যাডমিট) করতে হবে।
কোটার কাগজপত্র যাচাই: সাধারণ নথিপত্রের পাশাপাশি এফকিউ (FQ), ইকিউ-১ (EQ-1), ইকিউ-২ (EQ-2) এবং এসকিউ (SQ) কোটার সপক্ষে দাখিলকৃত প্রমাণকগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করতে বলা হয়েছে।
ভর্তি বাতিলের সতর্কতা: নির্দেশনায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো কলেজ শিক্ষার্থীদের অনলাইনে ‘অ্যাডমিট’ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভর্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
চিঠিতে আরও সতর্ক করে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন না করার ফলে পরবর্তীতে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হলে তার দায়ভার কোনোভাবেই শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ নেবে না।
জুলাই ১১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাঙ্গামাটি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।