এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের শিবচরে দুই বছর বয়সী নাতিকে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়ে বেপরোয়া গতির একটি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারিয়েছেন শাহজাহান খন্দকার (৬০) নামে এক বৃদ্ধ। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার পাঁচ্চর বাজারের স্বর্ণপট্টিগামী পাকা সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান খন্দকার উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ছোট বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে দুই বছর বয়সী নাতিকে সঙ্গে নিয়ে পাঁচ্চর বাজারে কেনাকাটা করতে যান শাহজাহান খন্দকার। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে স্বর্ণপট্টিগামী পাকা সড়কে পৌঁছালে তাদের দিকে বেপরোয়া গতিতে একটি ট্রাক্টর ছুটে আসে। আসন্ন বিপদ বুঝতে পেরে নাতিকে রক্ষা করতে দ্রুত তাকে নিরাপদ স্থানে সরিয়ে দেন শাহজাহান। তবে নিজেকে আর রক্ষা করতে পারেননি তিনি। ট্রাক্টরের সজোরে ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এই বৃদ্ধ। দুর্ঘটনার পরপরই ট্রাক্টরটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শাহজাহান খন্দকারকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
এদিকে, দাদার তাৎক্ষণিক পদক্ষেপে শিশুটি প্রাণে বাঁচলেও দুর্ঘটনায় তার মাথা ও পিঠের সামান্য অংশ ছিলে গেছে বলে জানা গেছে। তবে বড় ধরনের কোনো আঘাত লাগেনি। নাতিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে দাদার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জামিল খান বলেন, ‘হাসপাতালে আনার আগেই শাহজাহান খন্দকারের মৃত্যু হয়েছিল। তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।’
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নিহতের বাড়িতে গিয়ে ঘটনার বিস্তারিত তথ্য জানার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।