এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদককারবারিদের অপতৎপরতার কারণে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি বলেন, “মাদক কেবল একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর বিষাক্ত প্রভাব পড়ে পরিবার, সমাজ ও গোটা রাষ্ট্রের ওপর।”
মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, মাদককারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও আপসহীন ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদকের মরণনেশা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও যোগ করেন, মাদকমুক্ত সমাজ গঠনে জনপ্রতিনিধি, প্রশাসন এবং সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সচেতনতা বাড়ানো জরুরি। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে মাদকের বিস্তার অনেকাংশেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
সভায় উপজেলার বিভিন্ন এলাকায় চলমান নদীভাঙন পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এমপি খোকন নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্থায়ী বাঁধ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে বলেন, নদীভাঙন রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, যাতে মানুষের বসতবাড়ি ও সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা পায়।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুল আলম ও কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোশারফ হোসেন সরদার, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বেপারী, কয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান নূর মোহাম্মদ মোল্লা, রমজানপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আকবর বেপারী ও সিটি খান ইউনিয়নের চেয়ারম্যান চানমিয়া শিকদারসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।
সভায় মাদক নির্মূল, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নদীভাঙন রোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সেপ্টেম্বর ১৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।