এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, “জামায়াতে ইসলামী দেশের ১৮ কোটি মানুষের জন্য রাজনীতি করে না। তারা শুধু মুখেই বড় বড় কথা বলে। জামায়াত মূলত কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সমিতি। তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করলেই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। নিজেদের সংগঠনের গণ্ডির বাইরে তারা সাধারণ মানুষকে কোনো সহযোগিতাই করে না।”
আজ সোমবার (১৯ অক্টোবর) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার পালপাড়া সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শারদীয় দুর্গোৎসব প্রসঙ্গে খোকন তালুকদার বলেন, “দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়, সে ব্যাপারে বিএনপির কেন্দ্র থেকে স্পষ্ট নির্দেশনা রয়েছে। উৎসব নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে পূজায় সহযোগিতা করছেন। ফলে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের এই প্রধান ধর্মীয় উৎসব উদযাপিত হচ্ছে।”
এদিকে স্থানীয় সংসদ সদস্য প্রতিটি পূজামণ্ডপে নিজে উপস্থিত হয়ে খোঁজখবর নেওয়া এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তদারকি করায় সন্তোষ প্রকাশ করেছেন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ভক্তরা।
পূজামণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, উপজেলা যুবদল নেতা মামুন সিকদার ও যুবনেতা শামীম মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সেপ্টেম্বর ২৩, ২০২৬
জুন ১০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২০ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ২০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।