এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত ‘১ম আন্তঃস্কুল সংসদীয় জাতীয় টেলিভিশন বাংলা বিতর্ক প্রতিযোগিতা–২০২৬’-এর প্রথম পর্বে দারুণ জয় তুলে নিয়ে দ্বিতীয় পর্বে জায়গা করে নিয়েছে ফরিদপুর জিলা স্কুল ডিবেটিং ক্লাব (এফজেডএসডিসি)।
প্রতিযোগিতার প্রথম পর্বে শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের মুখোমুখি হয় দলটি। নির্ধারিত বিষয়ে বিরোধী দল হিসেবে অংশ নিয়ে তথ্যবহুল যুক্তি ও চমৎকার উপস্থাপনার মাধ্যমে জয় ছিনিয়ে নেয় ফরিদপুর জিলা স্কুলের বিতার্কিকরা। এই জয়ের মধ্য দিয়ে তারা প্রতিযোগিতার পরবর্তী ধাপে নিজেদের অবস্থান নিশ্চিত করল।
বিতার্কিকদের এই ধারাবাহিক সাফল্যে ফরিদপুর জিলা স্কুল প্রাঙ্গণে এবং ডিবেটিং ক্লাবের সদস্যদের মাঝে উৎসবমুখর আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, যুক্তি, প্রজ্ঞা ও বাগ্মিতার মেলবন্ধনে পরবর্তী পর্বেও তারা সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।
এদিকে কৃতী বিতার্কিকদের এমন অর্জনে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করে বলেন, তরুণ এই বিতার্কিকরা মেধা ও মননশীলতার স্বাক্ষর রেখে আগামী দিনগুলোতেও নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখবে এবং বিদ্যালয় তথা সমগ্র ফরিদপুর জেলার সুনাম আরও উজ্জ্বল করবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৯ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।