এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় পুরো ক্যাম্পাসে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতি এলাকার ঈদগাহ মাঠে অপ্রতিমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দক্ষিণ বাগমারা-কোটবাড়ি এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
নিহত অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে শালবন বিহারে ছবি তোলার কথা বলে সে বাসা থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। এ ঘটনায় সেদিনই সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা।
পরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলা থেকে তার নিথর মরদেহ উদ্ধার করা হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে রাত ৮টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন হিসেবে তুহিন, ফাহিম ও আনাস নামে তিনজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।
জানাজা শেষে অশ্রুসিক্ত কণ্ঠে অপ্রতিমের বাবা বলেন, *"আমার একটাই ছেলে, সে কুমিল্লার আলো-বাতাসেই বড় হয়েছিল। ওর বাবা হিসেবে আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। ও যদি কোনো ভুল করে থাকে, আপনারা মাফ করে দেবেন। আল্লাহ যেন ওকে জান্নাত নসিব করেন।"*
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম জানান, কোটবাড়ি গন্ধমতি এলাকায় পরিবারের নিজ বাসভবনেই অপ্রতিমের জন্ম ও বেড়ে ওঠা। পরিবারের ইচ্ছা অনুযায়ী তাকে সেখানেই চিরনিদ্রায় শায়িত করা হচ্ছে।
সেপ্টেম্বর ৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লা | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।