এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৯ জনের দেহে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। রবিবার (২০ সেপ্টেম্বর) জেলা স্বাস্থ্য বিভাগের পাঠানো সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত) জেলার দুটি প্রধান হাসপাতালে নতুন করে ২৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৩ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন ভর্তি হন। নতুন শনাক্তদের মধ্যে ফরিদপুর জেলার বাসিন্দা ২০ জন এবং পার্শ্ববর্তী অন্যান্য জেলা থেকে আসা রোগী রয়েছেন ৯ জন।
একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩১ জন। বর্তমানে দুই হাসপাতালে পুরোনো ও নতুন মিলিয়ে মোট ৯৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এখন পর্যন্ত জেলায় হামে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতাল দুটির নথি অনুযায়ী, ফরিদপুর জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত মোট ১ হাজার ৭৩৭ জন এবং মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৯৭৪ জন হামের রোগী চিকিৎসা নিয়েছেন। সব মিলিয়ে দুই হাসপাতালে নথিভুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯৪ জনে।
এদিকে উপজেলা পর্যায়ের পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত বোয়ালমারীতে ২৫ জন, ভাঙ্গায় ১২, চরভদ্রাসনে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর সদরে ৫ জন হামে আক্রান্ত হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
মার্চ ২৫, ২০২৫
ডিসেম্বর ২৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লা | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।