এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর পোরশায় গভীর রাতে রাস্তায় দড়ি ফেলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্র ও সরঞ্জামসহ কথিত ‘কিশোর গ্যাং’-এর তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার শিশা বাজারের পূর্ব পাশে মাটিয়ান্দর সেতু সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পত্নীতলা উপজেলার হলাকান্দর গ্রামের তরিকুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (২৮), পোরশা উপজেলার ছোট কাটনা গ্রামের মাসুদুর রহমানের ছেলে নাইম মাহমুদ (১৯) এবং একই উপজেলার সমনগর গ্রামের মাহবুল সোনারের ছেলে মোস্তাকিম (১৯)। পুলিশ জানায়, স্থানীয়দের কাছে তারা সংঘবদ্ধ ‘কিশোর গ্যাংয়ের’ সদস্য হিসেবে পরিচিত এবং এলাকায় তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, পোরশা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং দস্যুতা-ছিনতাই প্রতিরোধে নিয়মিত বিশেষ টহল পরিচালনা করছিল ডিবি পুলিশের একটি চৌকস দল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মাটিয়ান্দর সেতুর কাছাকাছি পাকা রাস্তায় দড়ি ফেলে একদল দুষ্কৃতকারী ডাকাতির ছক কষছে।
তথ্যটি নিশ্চিত হওয়ার পরপরই ডিবি পুলিশের দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা মোটরসাইকেল ফেলে পাশের জঙ্গলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকেই ওই তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে আসামিদের তল্লাশি চালিয়ে দেলোয়ার হোসেনের কাছ থেকে একটি ধারালো খাঁজকাটা লম্বা হ্যান্ডেল চেইন এবং নাইম মাহমুদের কাছ থেকে আরও একটি দেশীয় তৈরি হ্যান্ডেল চেইন উদ্ধার করা হয়। এছাড়া মোস্তাকিমের হাতে থাকা ব্যাগ থেকে পথরোধের কাজে ব্যবহৃত ২৫ ফুট লম্বা একটি শক্ত দড়ি, একটি টর্চলাইট এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা নির্জন সড়কে আড়াআড়ি দড়ির ব্যারিকেড দিয়ে পথচারী ও যানবাহন থামিয়ে ডাকাতি করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পোরশা থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ডিসেম্বর ৮, ২০২৫
ফেব্রু ৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।