এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে সরকার নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দিচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, অতীতে যা হয়েছে তা ফ্যাসিস্ট সরকারের আমলে হয়েছে।
মঙ্গলবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নেতৃত্বে নিয়মিত পরিদর্শন চলছে। কোনো প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সবগুলো প্রতিষ্ঠান একসঙ্গে বন্ধ করা সম্ভব নয়; নিয়ম অনুযায়ী পর্যায়ক্রমে এগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের সুযোগ-সুবিধার প্রকৃত চিত্র দেখতেই এ পরিদর্শন বলে জানান তিনি। এ সময় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি থাকা রোগীদের পাশে গিয়ে তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতা এবং চিকিৎসক সংকটসহ নানা সমস্যা ও সম্ভাবনার বিষয়ে বিস্তারিত খোঁজ নেন।
সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কঠোর বার্তা দিয়ে মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে হবে। সরকারি হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসাসেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে কঠোর নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমান, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাশ, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এপ্রিল ১৮, ২০২৫
আগস্ট ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ৪ নভেম্বর, ২০২৬
বরিশাল | ৪ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।