এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শিল্প পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর প্রধানসহ বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ের সাতজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বে বড় ধরনের রদবদল আনা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তাদের নতুন দায়িত্ব ও কর্মস্থল নিম্নরূপ:
ফারুক আহমেদ (অতিরিক্ত আইজিপি): হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি থেকে তাঁকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) করা হয়েছে।
ইসরাইল হাওলাদার (অতিরিক্ত আইজিপি): গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার থেকে বদলি করে তাঁকে শিল্প পুলিশের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
আহসান হাবীব পলাশ (অতিরিক্ত আইজিপি): এসআরবির মহাপরিচালক থেকে তাঁকে পুলিশ সদরদফতরের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে।
মো. সায়েদুর রহমান (অতিরিক্ত আইজিপি): পুলিশ সদরদফতরের অতিরিক্ত আইজিপি থেকে পদায়ন করে তাঁকে হাইওয়ে পুলিশের প্রধান করা হয়েছে।
গাজী জসীম উদ্দিন (অতিরিক্ত আইজিপি): শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপির পদ থেকে তাঁকে পুলিশ টেলিকম সংস্থায় বদলি করা হয়েছে।
মো. আশিক সাঈদ (ডিআইজি): রাজশাহী রেঞ্জের ডিআইজি থেকে তাঁকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মীর আশরাফ আলী (ডিআইজি): রেলওয়ে পুলিশের ডিআইজি থেকে বদলি করে তাঁকে রাজশাহী রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
প্রজ্ঞাপনে কর্মকর্তাদের অবিলম্বে নিজ নিজ দায়িত্বভার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
অক্টোবর ১৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৩ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৩ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।