এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে ভিসার শর্ত ও অনুমোদিত অবস্থানের সময়সীমা কঠোরভাবে মেনে চলার বিষয়ে ভ্রমণকারীদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, নির্ধারিত সময়ের বেশি দেশটিতে অবস্থান করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা এবং ফৌজদারি মামলার মুখে পড়ার ঝুঁকি রয়েছে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দূতাবাসের ভেরিফায়েড পেজে প্রকাশিত এক জরুরি বার্তায় এই সতর্কতা জারি করা হয়।
বার্তায় মার্কিন দূতাবাস উল্লেখ করে, যুক্তরাষ্ট্রে অনুমোদিত সময়সীমার অতিরিক্ত অবস্থান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন আইন লঙ্ঘনের কারণে ভ্রমণকারীর ওপর ভবিষ্যতে দেশটিতে প্রবেশে স্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে। একই সঙ্গে এটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয়ে মামলার ঝুঁকিও তৈরি করতে পারে।
দূতাবাস আরও জানায়, ভিসা প্রদানের ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীর অতীত ভিসা ও অভিবাসনসংক্রান্ত যাবতীয় তথ্য নিবিড়ভাবে যাচাই-বাছাই করেন। ফলে পূর্বে অভিবাসন আইন কিংবা ভিসার শর্ত লঙ্ঘনের কোনো রেকর্ড থাকলে তা কর্মকর্তাদের দৃষ্টিগোচর হবে।
এ প্রেক্ষাপটে অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতা ও ভবিষ্যৎ ভ্রমণ জটিলতা এড়াতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এবং গমনেচ্ছু ব্যক্তিদের ভিসার সব শর্ত মেনে চলা এবং অনুমোদিত মেয়াদের মধ্যেই নিজ দেশে ফিরে আসার পরামর্শ দিয়েছে দূতাবাস।
সেপ্টেম্বর ২০, ২০২৬
সেপ্টেম্বর ৫, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।