এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি, চিকিৎসাসেবা ও পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে দেখতে বিভিন্ন প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী।
দিনের শুরুতে প্রধানমন্ত্রী রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও অস্ত্রোপচার কক্ষসহ (ওটি) বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে সেবার খোঁজখবর নেন। পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসা পরিবেশ ও পরিচ্ছন্নতার মান উন্নত করতে কর্তৃপক্ষকে আগামী সাত দিনের সময়সীমা বেঁধে দেন।
পরবর্তীতে প্রধানমন্ত্রী রাজউক উত্তরা মডেল কলেজে যান। সেখানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও স্কাউট সদস্যদের ডেঙ্গু প্রতিরোধমূলক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “বছরের এই সময়ে, বিশেষ করে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ নেয়। এতে বহু মানুষ আক্রান্ত হন এবং অনেকের প্রাণহানি ঘটে। ডেঙ্গু মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে প্রতিরোধ, আর এজন্য আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।” তিনি বলেন, “তোমরা কোনো সংগঠনের সদস্য হও বা না হও—তোমরাই দেশের ভবিষ্যৎ। দেশের বিপুলসংখ্যক তরুণ যদি নিজেদের এলাকা পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নেয়, তবে ডেঙ্গু প্রতিরোধসহ পরিবেশ রক্ষায় বড় পরিবর্তন আনা সম্ভব।”
রাজধানীর পরিচ্ছন্নতা ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা প্রায় আড়াই কোটি মানুষের এক বিশাল নগরী। সিটি করপোরেশনের একার পক্ষে এত বিপুল জনসংখ্যার বর্জ্য ব্যবস্থাপনা পুরোপুরি সামলানো সম্ভব নয়। তাই নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে। যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস পরিহার করে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন তিনি।
এ সময় নগরীর বিভিন্ন স্থানে বসানো ডাস্টবিন ও সিটি করপোরেশনের লাগানো গাছের চারা চুরি হয়ে যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সরকারি সম্পদ রক্ষা এবং নগরীকে সুন্দর রাখতে নাগরিকদের আরও বেশি দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সেপ্টেম্বর ২৩, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।