এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর মিরপুর, গাবতলী ও মোহাম্মদপুরে পৃথক ঘটনায় পুলিশের একটি গাড়িসহ তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোর ও সন্ধ্যার পর এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৩৫ মিনিটে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ‘ইতিহাস পরিবহন’-এর একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই বাসের ভেতরে আগুন ছড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত নেমে পড়েন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে আগুনের খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির বেশ কিছু আসন ও জানালা পুড়ে গেলেও কোনো যাত্রী বা পথচারী হতাহত হননি।
প্রায় একই সময়ে মিরপুরের প্রশিকা মোড়ে একটি চলন্ত বাসে এবং গাবতলী-সাভার সড়কেও আরেকটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা গেছে।
এর আগে, শনিবার ভোরে মোহাম্মদপুরের বসিলায় ডিএমপির পশ্চিম পুলিশ লাইন্সের সামনে অবস্থিত স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) গ্যারেজে রাখা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে গাড়িটির ভেতরের আসন পুড়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, বসিলা সড়কের পাশে গ্যারেজের সামনে দুটি গাড়ি পার্ক করা ছিল। ভোরে দুর্বৃত্তরা হঠাৎ একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। গ্যারেজের নিরাপত্তায় সেখানে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন।
অগ্নিসংযোগের এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সেপ্টেম্বর ৩০, ২০২৬
জুন ২৫, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৮ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ নভেম্বর, ২০২৬
গান | ২৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।