এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে তীব্র উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ক্ষুব্ধ হকাররা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সরেজমিনে দেখতে জরুরি পরিদর্শনে যাচ্ছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক জরুরি বার্তায় জানানো হয়, বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকা পরিদর্শনে যাচ্ছেন। পরিদর্শন শেষে তিনি স্থানীয় লাজ ফার্মার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এবং সার্বিক বিষয়ে ব্রিফিং করবেন। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
যেভাবে ঘটনার সূত্রপাত:
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে হোপ মার্কেটের সামনের ফুটপাতে সিটি করপোরেশনের কর্মীরা উচ্ছেদ অভিযান শুরু করেন। হকারদের দাবি, অভিযান চলাকালে হঠাৎ বৈদ্যুতিক তার ছিঁড়ে আগুনের সূত্রপাত হয় এবং ফুটপাতের কিছু মালামাল পুড়ে যায়। মালামাল পুড়ে যাওয়াকে কেন্দ্র করে স্থানীয় হকারদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে ক্ষুব্ধ হকাররা উচ্ছেদ অভিযানে থাকা লোকজনকে লক্ষ্য করে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে সিটি করপোরেশনের দুটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সময় সেখানে থাকা পুলিশের একটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়।
এদিকে, উচ্ছেদের সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে স্থানীয় বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশেও আগুন ছড়িয়ে পড়েছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।