এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ হওয়া এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ (পুলি) কে সাভার এলাকা থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪। রবিবার (২৯ জুন) রাতে র্যাব-৪ এর অধিনায়ক এর নির্দেশনায় সিপিসি-২, সাভার-এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করে।
র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান ধারণ করে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস-জঙ্গিবাদ দমন, মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি চাঞ্চল্যকর অপরাধ উদঘাটন ও ভিকটিম উদ্ধারে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায়, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত মাহিরা নিখোঁজ হওয়ার ঘটনার ছায়া তদন্ত শুরু করে র্যাব এবং সম্ভাব্য অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, মাহিরা বিনতে মারুফ পুলি এইচএসসি ২০২৫-এর পরীক্ষার্থী। তার বাসা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এবং পরীক্ষাকেন্দ্র ছিল মিরপুর সরকারি বাংলা কলেজ। রবিবার (২৯ জুন) সকাল ৮টার দিকে তিনি বাসা থেকে বের হন। পরীক্ষার সময় দুপুর ১টার মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও তিনি বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। পরীক্ষা কেন্দ্রে গিয়ে তারা জানতে পারেন, মাহিরা সে দিন পরীক্ষায় অংশগ্রহণই করেননি।
পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে ব্যর্থ হয়ে ওই দিনই ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরই মাহিরার নিখোঁজ হওয়ার সংবাদ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
উদ্ধারকৃত মাহিরা র্যাবকে জানায়, সকাল ৮টার দিকে বাসা থেকে বেরিয়ে কিছুদূর যাওয়ার পর এক অজ্ঞাতপরিচয় মহিলা তার সঙ্গে কথা বলতে শুরু করেন। কথোপকথনের একপর্যায়ে ওই নারী তার নাকের কাছে চেতনানাশক কোনো দ্রব্য ধরলে সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে নিজেকে একটি অচেনা ঘরের মধ্যে আবিষ্কার করে।
পরবর্তীতে সুযোগ পেয়ে মাহিরা সুকৌশলে সেই বাসা থেকে বেরিয়ে আসে। তখন র্যাবের টহল দল তার সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং মাহিরাকে নিরাপদে হেফাজতে নেয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত শিক্ষার্থীকে প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।
এমন ঘটনার পর সামাজিকভাবে উদ্বেগ দেখা দিয়েছে। কিশোরী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। তবে র্যাবের তৎপরতায় দ্রুত উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন মাহিরার পরিবার।
নভেম্বর ১৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ক্রিকেট | ২১ জুলাই, ২০২৬
সাতক্ষীরা | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
বান্দরবান | ২১ জুলাই, ২০২৬
জাতীয় | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।