সাভারে যাত্রীবাহী বাসে আগুন

অনলাইন ডেস্কঃ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৪ পিএম
শেয়ার করুন:
সাভারে যাত্রীবাহী বাসে আগুন

ঢাকার সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার দিবাগত রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, গভীর রাতে মহাসড়কের পাশে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে এবং রাত ৩টা ১৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও জানান, আগুনে বাসটির ভেতরের বেশ কয়েকটি সিট পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।