এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
বুধবার (৪ নভেম্বর) পিরোজপুর সদর থানার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নবগোপাল সাহা ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন এবং পরিদর্শক মোহাম্মদ ফরহাদ হোসেনের নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম অভিযানে অংশ নেয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—পিরোজপুর সদর উপজেলার নড়াইলপাড়ার নাজিম শেখ (২৬), মাছিমপুর এলাকার রিয়াজুল সিকদার (২৭), একই এলাকার তারেক শেখ (২৫), আদর্শপাড়ার সাগর হোসেন (২৫) এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রামের বাসিন্দা হৃদয়শীল (২২)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে গাঁজা সেবন ও হেফাজতে রাখার দায়ে হাতেনাতে আটককৃত এই পাঁচজনের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, মাদকমুক্ত জেলা গড়ার লক্ষ্যে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ৫ নভেম্বর, ২০২৬
মাগুরা | ৫ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ নভেম্বর, ২০২৬
নেত্রকোনা | ৫ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।