এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সবুজের সমারোহে একটি সুন্দর, স্বাস্থ্যকর ও টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি-এর সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী পৃথক পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে এ বৃক্ষরোপণ কর্মসূচি এবং জেলা সদরে নতুন ডিজিটাল ব্যাংকিং বুথ চালু করা হয়।
সকাল ১১টায় পিরোজপুর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। যৌথভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক জনাব আলমগীর হোসেন এবং পূবালী ব্যাংক পিএলসি বরিশাল অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ও অঞ্চল প্রধান জনাব মুহাম্মদ মোশাহিদুল্লাহ। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
পরবর্তীতে দুপুর সাড়ে ১২টায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত কদমতলা ক্যাম্পাসে দ্বিতীয় পর্বের বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার এবং ব্যাংকের অঞ্চল প্রধান জনাব মুহাম্মদ মোশাহিদুল্লাহ যৌথভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এরপর বিকেল ৪টায় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আরেকটি পর্ব অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক জনাব আবু সাঈদ এবং পূবালী ব্যাংকের অঞ্চল প্রধান জনাব মুহাম্মদ মোশাহিদুল্লাহ। এ সময় পূবালী ব্যাংক পিরোজপুর শাখার ব্যবস্থাপক মৃণাল কান্তি দাসসহ বিদ্যালয়ের শিক্ষক ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে একই দিন বিকেল ৩টায় পিরোজপুর জেলা সদরের সিও অফিস মোড়ে পূবালী ব্যাংক পিএলসি-এর একটি আধুনিক ইলেকট্রনিক ব্যাংকিং বুথের (ডিজিটাল ব্যাংকিং বুথ) উদ্বোধন করা হয়। ফিতা কেটে বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের বরিশাল অঞ্চল প্রধান জনাব মুহাম্মদ মোশাহিদুল্লাহ।
বুথ উদ্বোধন অনুষ্ঠানে পিরোজপুর চেম্বার অব কমার্স-এর সভাপতি ও পরিচালকবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা জানান, এ ধরনের আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে এলাকার ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ ঘরে বসেই দ্রুত ও নিরাপদ সেবা গ্রহণ করতে পারবেন।
দিনব্যাপী এসব কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান ও বাস্তবায়ন করে পূবালী ব্যাংক পিএলসি পিরোজপুর শাখা। অনুষ্ঠান শেষে শাখা ব্যবস্থাপক মৃণাল কান্তি দাস জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজায়ন নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পূবালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
নভেম্বর ১৩, ২০২৫
অক্টোবর ৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।