নগরকান্দায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত

শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৪:১১ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত

ফরিদপুরের নগরকান্দায় প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত বিভিন্ন জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সরকারি রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান। এতে সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার, নগরকান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাজ্জাক এবং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা দেবদুলালসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, দেশীয় মাছের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উন্মুক্ত জলাশয়ে মাছের প্রাচুর্য ফিরিয়ে আনাই এ কর্মসূচির মূল লক্ষ্য। অবমুক্ত করা এসব পোনা বড় হলে একদিকে যেমন স্থানীয়দের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ হবে, অন্যদিকে মৎস্যজীবীদের জীবনযাত্রার মানোন্নয়ন ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

কর্মসূচি চলাকালে কর্মকর্তারা বলেন, সরকারি এ উদ্যোগ সফল করতে জলাশয়ে অবমুক্ত করা পোনা মাছ যথাযথভাবে সংরক্ষণ করা জরুরি। তাই ছোট পোনা নিধন না করে সেগুলো বড় হওয়ার সুযোগ দিতে স্থানীয় বাসিন্দাদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা। 

সংশ্লিষ্টদের প্রত্যাশা, ধারাবাহিক এ কার্যক্রমের মাধ্যমে নগরকান্দা উপজেলায় মৎস্যসম্পদের উৎপাদন ও সংরক্ষণ প্রক্রিয়া আরও গতিশীল হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।