এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০ বছর পূর্তি উপলক্ষে ১৬ মে-কে রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় পানি অধিকার দিবস’ হিসেবে ঘোষণার দাবিতে ফরিদপুরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল এলাকায় বেসরকারি সংস্থা বিএফএফ (ফরিদপুর) এবং এএলআরডি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ফারাক্কা লংমার্চ বাংলাদেশের পানি অধিকার আদায়ের আন্দোলনে একটি অবিস্মরণীয় ও গুরুত্বপূর্ণ অধ্যায়। বর্তমানে দেশের নদ-নদী, পরিবেশ ও কৃষি খাতকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে পানির ন্যায্য অধিকার নিশ্চিত করা সময়ের সবচেয়ে বড় দাবি। তাই এই আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে অবিলম্বে ১৬ মে-কে ‘জাতীয় পানি অধিকার দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জোর দাবি জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এফডিএ-এর উপদেষ্টা মো. আজহারুল ইসলাম, বিএফএফ-এর নির্বাহী পরিচালক আ.ন.ম. ফজলুল হাদী সাব্বির, সংস্থাটির প্রশাসনিক ও মানব উন্নয়ন কর্মকর্তা রুম্মানা ফেরদৌসী, হিসাব কর্মকর্তা আশরাফুননাহার এবং কর্মসূচি সংগঠক রুথ রায়।
এছাড়াও মানববন্ধনে নর্থচ্যানেল ইউনিয়নের বিপুল সংখ্যক নারী কৃষক, স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং পানি অধিকার নিশ্চিতে নিজেদের ঐকমত্য প্রকাশ করেন।
এপ্রিল ১২, ২০২৫
মার্চ ২৬, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
ফুটবল | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।