এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন পুনরায় ফরিদপুর–৪ আসনে যুক্ত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লা। বুধবার (১১ ডিসেম্বর) হাইকোর্টের এক রায়ের মাধ্যমে এই সিদ্ধান্ত দেয়া হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ফরিদপুর–৪ থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন পৃথক করে ফরিদপুর–২ তথা নগরকান্দা আসনে যুক্ত করার সিদ্ধান্তের পর সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয় জনগণ এ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে।
আন্দোলন চলাকালে আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লা আন্দোলনকারীদের পাশে দাঁড়ান। তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে অবস্থান করে তাদের উৎসাহ ও সমর্থন দেন। আন্দোলনকারীদের জন্য শুকনো খাবার ও পানীয় সরবরাহ করে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন।
আলগী ও হামিরদী ইউনিয়ন পুনরায় ফরিদপুর–৪ আসনে যুক্ত হওয়ায় ভাঙ্গা উপজেলাবাসী, ড. মুহাম্মদ সরকার, বিচার বিভাগ এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও বার্তাও দিয়েছেন আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লা। তিনি বলেন, এ রায় সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করেছে এবং ভাঙ্গার জনগণের ন্যায্য দাবি প্রতিষ্ঠিত হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ৪ আগস্ট, ২০২৬
ইসলাম | ৪ আগস্ট, ২০২৬
বিনোদন | ৪ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ৪ আগস্ট, ২০২৬
ঢাকা | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।