এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার শ্রীপুরে একটি হাফেজিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার নোহাটা দারুসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ মাদ্রাসায় ৩৫ জন শিক্ষার্থী রয়েছে।
নোহাটা হাফেজিয়া মাদ্রাসার মহতামিম ও নোহাটা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা তাফসিরুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে টার দিকে মাদ্রাসায় আগুন ধরে। তখন আমরা সবাই নামাজে ছিলাম। আগুনে মাদ্রাসার টিনের ঘর, আমার নতুন একটি মোটরসাইকেল, মাদ্রাসার ৮ টি ফ্যান, ৩ টি ঘড়ি,খাট, আলমারী, চেয়ার, থালা-বাসন, জামা-কাপড়, ছাত্রদের আসবাবপত্র, ১ লাখ টাকার কুরআন ও হাদিসের বই পুড়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার শামছুর রহমান জানান, সংবাদ পাওয়ার পর শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ডিসেম্বর ২৩, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।