এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরা জেলায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার ও রবিবার চালানো এসব অভিযানে ১ হাজার ৪৯৫ পিস ইয়াবা, ৭০০ মিলিলিটার বিদেশি মদ ও গাঁজা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর উপজেলার ধোয়াইল বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আকাশ (২২) নামে এক যুবককে আটক করে ডিবি পুলিশ। আকাশ উপজেলার বড়রিয়া গ্রামের মৃত আবু বক্কারের ছেলে।
আটকের সময় আকাশের কাছ থেকে প্রথমে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহম্মদপুরের কানাইনগর এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও ৪৪৫ পিস ইয়াবা ও ৭০০ মিলিলিটার বিদেশি মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭৮ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে মাগুরার বিভিন্ন এলাকায় ইয়াবা ও বিদেশি মদ বিক্রির সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, রবিবার গভীর রাতে মহম্মদপুর থানা পুলিশের একটি টহল দল ধোয়াইল বাজার হাইস্কুল রোড এলাকায় সন্দেহভাজন একটি ইজিবাইককে থামার সংকেত দেয়। ইজিবাইকটি না থামিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে হাজারি চৌকিদারের বাড়ির পাশ থেকে সবুজ শেখ (৩২) নামের এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়।
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, আটক সবুজ শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সেপ্টেম্বর ১৮, ২০২৪
ফেব্রু ২১, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
যুক্তরাষ্ট্র | ২৭ আগস্ট, ২০২৬
রংপুর | ২৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ২৭ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।