এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছবি : সংগৃহীত
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের মধ্যম শুল্লকিয়া গ্রামের কিল্লার বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের রাতেই হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহতরা হলেন— মধ্যম শুল্লকিয়া গ্রামের মো. ওমর ফারুকের ছেলে মো. হাছান উদ্দিন, মো. সালাউদ্দিনের ছেলে এমদাদ হোসেন এবং এমরান হোসেনের ছেলে রাজিব উদ্দিন। তারা তিনজনই এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং শাপলা কলি প্রতীকের পক্ষে নিয়মিত প্রচারণা চালিয়ে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিয়ার সদ্য জেগে ওঠা চর জাগলার ভূমি বন্দোবস্ত নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অতীতে নতুন চর এলাকার জমি ভূমিদস্যুদের কাছ থেকে ৫০ হাজার থেকে এক লাখ টাকার বিনিময়ে কিনে নিতে হতো। এ প্রেক্ষাপটে এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসউদ ভূমিহীনদের উদ্দেশে জলদস্যুদের কাছ থেকে কোনো অর্থ না দিয়ে সরকারি বন্দোবস্তের মাধ্যমে জমি নেয়ার আহ্বান জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিহীনদের পক্ষে কথা বলার কারণে হামলার শিকার হয়েছেন মো. হাছান উদ্দিন। শামসুদ্দিনের নেতৃত্বে একদল ব্যক্তি তাকে দা দিয়ে পিঠ ও বুকে কুপিয়ে জখম করেছে এবং ডান হাত ভেঙে দিয়েছে। এমদাদ হোসেনকেও কুপিয়ে জখম করা হয়। তাদের রক্ষা করতে গিয়ে রাজিব উদ্দিনও আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গুরুতর আহত মো. হাছান উদ্দিন বলেন, “ভূমিহীনদের পক্ষে কথা বলায় আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমাদের শরীরের বিভিন্ন স্থানে দার কুপ রয়েছে। হামলাকারীরা অতীতে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল; ৫ আগস্টের পর তারা দল পরিবর্তন করেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
অভিযোগ অস্বীকার করে বাজারের ব্যবসায়ী মহিউদ্দিন বলেন, “ভূমি নিয়ে বিরোধের জেরে মারামারি হয়েছে, আমি এর সঙ্গে জড়িত নই।” হামলাকারীদের মধ্যে থাকা শামসুদ্দিন বলেন, “আমাদের বাড়িতে প্রথমে এনসিপির লোকজন হামলা করেছে। কে বা কারা হামলা করেছে তা নিশ্চিতভাবে বলতে পারছি না। আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।”
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদ বলেন, “এ ধরনের হামলা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। রাজনৈতিক মতভিন্নতা থাকতে পারে; কিন্তু সন্ত্রাস ও সহিংসতার কোনো স্থান নেই। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”
হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম বলেন, “পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের সঙ্গে হাসপাতালে কথা হয়েছে। এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
অক্টোবর ১৯, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।