এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতি, সহনশীলতা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে করণীয় বিষয়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে থানচি উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। “আস্থার দিন্তী, তারুণ্যের শক্তি” শীর্ষক কর্মসূচির আওতায় সভাটির আয়োজন করে বান্দরবান পার্বত্য জেলা আস্থা নাগরিক প্লাটফর্ম। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস)।
সভায় গ্রাউস-এর প্রকল্প সমন্বয়ক থোয়াইঅং মারমা সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল। সভায় সভাপতিত্ব করেন আস্থা নাগরিক প্লাটফর্মের সভাপতি ও সাবেক সেনা সদস্য অংচমং মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: রাশেল।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলার ডেইলি স্টার প্রতিনিধি মংসিংহাই মারমা, গণসংহতি আন্দোলনের উপজেলা সমন্বয়ক মংসাইন মারমা, জনসংহতি সমিতির সভাপতি চসাথোয়াই মারমা, জামায়াতে ইসলামীর আমীর মো: আসলাম, বিএনপি’র সাবেক সভাপতি আবুল নোমান, ইয়ুথ গ্রুপের সভাপতি এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সামাজিক সৌহার্দ্য বজায় রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে তরুণ সমাজকে ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
তারা আরও বলেন, সামাজিক বিভেদ ও সহিংসতা রোধে সংলাপভিত্তিক কার্যক্রম, গণতান্ত্রিক চর্চা এবং পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করতে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি, তরুণ সংগঠনের সদস্য ও সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
জানু ১২, ২০২৫
সেপ্টেম্বর ২৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
কুমিল্লা | ১৯ জুন, ২০২৬
ফরিদপুর | ১৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।