এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও বাজারে উপজেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বালিগাঁও বাজারের পেট্রোল পাম্প এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালিগাঁও ব্রিজে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগানে রাজপথ মুখর করে তোলেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি তানজিল শেখ অনিক ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সেন্টুর নেতৃত্বে মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি ইদ্রিস মিয়াজী ভিপি মহন ও বালিগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান খান।
মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রাজিব শেখ ও শহীদুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা রাকিবুল হাসান রয়েল, মো. রনি মুন্সী, মো. রুবেল খান এবং স্বেচ্ছাসেবকদল নেতা রাজন মুন্সী।
এছাড়া আরও অংশগ্রহণ করেন উপজেলা শহীদ জিয়া পরিষদের সভাপতি নূর হোসেন সরদার, সহ-সভাপতি ফজলুর রহমানসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
সমাপনী বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দলকে সুসংগঠিত করতে এবং আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকতে তৃণমূলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। গণমিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।