এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। এরই ধারাবাহিকতায় উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেছেন বিএনপি নেতা জাকির হোসেন।
শনিবার বিকেল ৩টায় ষোলঘর সেনপাড়া নরোত্তম লক্ষ্মী নারায়ণ শনি মন্দিরে জ্যৈষ্ঠ মাসের প্রথম শনিবার উপলক্ষে আয়োজিত হিন্দু ধর্মাবলম্বীদের শনি পুজোয় আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানে উপস্থিত ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।
প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন বলেন, "আমি আপনাদেরই সন্তান। দীর্ঘ দিন ধরে আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আমি সেবামূলক এই বৃহত্তর দায়িত্ব কাঁধে তুলে নিতে প্রস্তুত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের সহযোগিতা কামনা করছি।"
তিনি আরও বলেন, "নির্বাচিত হতে পারলে ষোলঘর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। ইউনিয়ন পরিষদে কোনো প্রকার দুর্নীতি, স্বজনপ্রীতি বা হয়রানি বরদাশত করা হবে না। প্রতিটি নাগরিকের জন্য সরকারি সেবা হবে দ্রুত এবং সম্পূর্ণ বিনামূল্যে।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম খান পীর খোকন, ষোলঘর সেনপাড়া নরোত্তম লক্ষ্মী নারায়ণ শনি মন্দিরের সভাপতি গৌতম দাস, সাধারণ সম্পাদক বাদল রায়, উপদেষ্টা সহদেব ঘোষ, হিন্দু ধর্মীয় নেতা সমর দত্ত, স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন, মিন্টু দাস ও খলিল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে জাকির হোসেনের এই নির্বাচনী প্রচারণা ও প্রার্থিতা ঘোষণা স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।