এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে ভারত তাদের বিভিন্ন প্রদেশ থেকে লোকজন এনে পুশ ইনের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
সোমবার (৮ জুন) বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়ায় খোরশেদ ফকিরের ৩৫তম ওরশ ও ফাতেহা অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রতিবেশী দেশের আচরণের সমালোচনা করে মীর সরফত আলী সপু বলেন, "ভারত আমাদের প্রতিবেশী দেশ। কিন্তু একটি প্রতিবেশী রাষ্ট্রের আচরণ কখনো এমন হওয়া উচিত নয়। আমরা আশা করি তারা পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে বিরত থাকবে।"
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অক্টোবর ১৩, ২০২৫
জুন ২৫, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ৫ আগস্ট, ২০২৬
পাবনা | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।