এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন এবং অনুমোদন ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করার অপরাধে একটি কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৮ জুন) দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার কুকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা আদায় করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কুকুটিয়া এলাকার ‘সততা আইসক্রিম ফ্যাক্টরি’ নামের একটি প্রতিষ্ঠানে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় আইসক্রিম তৈরি করা হচ্ছিল। একই সাথে, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে কোনো ধরনের লাইসেন্স গ্রহণ না করেই অবৈধভাবে পণ্যের মোড়কে তাদের লোগো ব্যবহার করে আসছিল প্রতিষ্ঠানটি।
ভোক্তা অধিকার ক্ষুণ্ন করা এবং স্বাস্থ্যঝুঁকি তৈরি করে আইসক্রিম উৎপাদন করার এসব অপরাধে কারখানার মালিক স্বপন দাসকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা এবং শ্রীনগর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
জুলাই ৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।