নগরকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৪

শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ
৯ নভেম্বর, ২০২৬ ৯:১১ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৪

ফরিদপুরের নগরকান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় এক নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের আটাইল গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটাইল গ্রামের মালেক মাতুব্বরের সাথে একই এলাকার এনায়েত শেখের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার সকালে এনায়েত শেখের নেতৃত্বে একদল লোক মালেক মাতুব্বর ও তাঁর পরিবারের ওপর অতর্কিত হামলা চালায় এবং বেধড়ক মারধর করে। 

হামলায় আহতরা হলেন—মালেক মাতুব্বর, ছাহেনর বেগম, মেহেদী হাসান ও বাবুল মাতুব্বর। স্থানীয়রা তাদের উদ্ধার করেন। পরে গুরুতর অবস্থায় মালেক মাতুব্বর ও ছাহেনর বেগমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত অপর দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছেন।

এ ঘটনায় ভুক্তভোগী মালেক মাতুব্বরের পক্ষ থেকে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।