ভাঙ্গায় স্তন ক্যান্সার প্রতিরোধে বর্ণাঢ্য 'গোলাপী সড়ক শোভাযাত্রা' ও লিফলেট বিতরণ

সরোয়ার হোসেন, ভাঙ্গা, ফরিদপুর প্রতিনিধিঃ
২৩ অক্টোবর, ২০২৬ ৩:৪৪ পিএম
শেয়ার করুন:
ভাঙ্গায় স্তন ক্যান্সার প্রতিরোধে বর্ণাঢ্য 'গোলাপী সড়ক শোভাযাত্রা' ও লিফলেট বিতরণ

ফরিদপুরের ভাঙ্গায় স্তন ক্যান্সার প্রতিরোধ ও এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এক প্রতীকী ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার ভাঙ্গা বিশ্বরোড দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় ‘ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি’র উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

কর্মসূচির শুরুতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে সাধারণ পথচারী ও যাত্রীদের মধ্যে স্তন ক্যান্সার সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা স্তন ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান সমন্বয়কারী হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার। এ সময় আরও বক্তব্য দেন শিশু সাহিত্যিক শাহ আলম, সংগঠনের সভাপতি হুমায়ুন কবির এবং মোশাররত জাহান সৌরভসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, স্তন ক্যান্সার নিয়ে সামাজিক সংকোচ দূর করে নিয়মিত স্ক্রিনিং ও প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা গেলে অধিকাংশ ক্ষেত্রেই তা নিরাময় সম্ভব। তাই তৃণমূল পর্যায়ে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার ওপর জোর দেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।